ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ার খাপড়াভাঙ্গা নদীতে ধরা পড়লো সাড়ে ৩ কেজির ইলিশ

#

১৬ জুন, ২০২৩,  7:28 PM

news image

গোফরান পলাশ : বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রবর্তী নদীগুলোতে জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এতে আফজাল মাঝি নামের এক জেলের জালে খাপড়াভাঙ্গা নদীতে ধরা পড়লো সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ। পরে সেটি আলীপুর মৎস্য বন্দরে ৮৫৭৫ টাকায় বিক্রি করা হয়।  শুক্রবার (১৬ জুন) সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সাগর ফিস নামের আড়তে ৮৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী।  ক্রেতা ফেরদৌস বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোন জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে বলে মনে করি আমি।  কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। সমুদ্রে কোন জেলেরা না থাকায় এরকম বড় মাছ গুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম