ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত মানুষ পেল চিকিৎসা সহায়তার অর্থ

#

২২ জুলাই, ২০২৩,  4:04 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ জন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত, দুঃস্থ, অসহায় মানুষ পেল ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অসুস্থ এসব মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, 'মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আমলে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যায়নি। দেশের একটি পরিবারও এখন আর গৃহহীন নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে নৌকায় ভোট দিন।' সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক শীলা রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ওসি আলী আহমেদ প্রমূখ।  সূত্র জানায়, এবছর ২৫ জন দুঃস্থ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন ক্যান্সার আক্রান্ত, ২ জন লিভার সিরোসিস, ২ জন ষ্ট্রোক প্যারালাইস, ৪ জন জন্মগত হৃদরোগ আক্রান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম