ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় সরকারী খালের অবৈধ বাঁধ অপসারন করলেন ইউএনও

#

২৬ জুন, ২০২৩,  7:18 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের কৃষি কাজের স্বার্থে সরকারী খালে প্রভাবশালীদের দেয়া ৪টি অবৈধ বাঁধ অপসারন করলেন ইউএনও। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে মুষলধারার বৃষ্টি উপেক্ষা করে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন জলাবদ্ধতা নিরসনে এ অবৈধ বাঁধ অপসারন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ। এলেমপুর গ্রামের একাধিক কৃষক বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল বর্ষা মৌসুমে সরকারী খালে বাঁধ দিয়ে তাদের মাছ চাষ করছে। এতে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। ইউএনও স্যার আজকে বাঁধ কেটে আমাদের উপকার করেছেন। এর আগে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব কৃষকদের কৃষিকাজের স্বার্থে সরকারী সকল খাল উম্মুক্ত ঘোষণা করে দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারী খাল দখলমুক্ত করার এ অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম