ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত, পায়ের রগ কর্তন

#

২১ সেপ্টেম্বর, ২০২৩,  4:28 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত, পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে সৎ চাচা সুমন হাওলাদারসহ চার পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে এ বর্বরোচিত হামলা করে। এসময় সন্ত্রাসীরা হালিমের বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে। ঘটনার পর  স্থানীয়রা হালিম হাওলাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ এম সায়েম পুনম জানান, ভিকটিম হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, জমি জমার বিরোধের জের ধরে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান  অব্যাহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম