ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

কলাপাড়ায় উপজেলা আ'লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত

#

০৯ এপ্রিল, ২০২৩,  4:09 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে 'রাতের আঁধারের ভোট', 'আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে' এবং বর্তমান সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কে 'রাজাকার পুত্র' বলে বেফাঁস মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দল থেকে বহিস্কারের দাবীতে আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের উদ্যোগে  অব্যাহত ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় মহিপুর শেখ রাসেল ব্রীজের নিচে মহিপুর থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্দোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল হাওলাদারসহ নেতাকর্মীরা। এসময় বক্তারা নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য ও দলীয় এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।এর আগে শুক্রবার (৭ এপ্রিল) বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও তাঁতি লীগের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুবলীগ নেতা ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ। এ সময় বক্তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন কর ও দলীয় এমপি কে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যর দায়ে অবিলম্বে মাহবুবুর রহমানের বিরুদ্ধে দলীয় শাস্তি নিশ্চিতের দাবি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম