ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কলাপাড়ায় ইউএনও'র অভিযানে ১৩ বস্তা ভিজিএফ চাল জব্দ

#

১৯ এপ্রিল, ২০২৩,  3:59 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও'র অভিযানে এক প্রবাসীর বাড়ি থেকে ত্রিশ কেজি ওজনের ১৩ বস্তা বিনামূল্যের জেলেদের সরকারী (ভিজিএফ) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর অভিযোগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে বশির নামের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। জানা যায়, জেলেদের চাল দেয়ার সময় ২টি গাড়িতে করে ওই প্রবাসির বাড়িতে ও তার পার্শ্ববর্তী একটি বাড়িতে সরকারি এই চাল নিয়ে আসা হয়। পরে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও কে খবর দিলে তাঁরা এসে এই চাল জব্দ করে। উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউসুফ বলেন, কিছু জনপ্রতিনিধিদের যোগসাজশে এই চালগুলো পাচার করা হয়।

যার ফলে প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। আজকে যে চালগুলো পাওয়া গেছে এগুলোর মুল হোতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক। লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, আমার পরিষদে যে জেলেদের চাল আসে এগুলোর সঠিক বন্টন হয়, আর প্রত্যক কার্ডধারী জেলে চাল পাচ্ছে।  চাল নিয়ে এসে যদি কেউ বিক্রি করে তার খবরতো আমার কাছে নেই। তারপরও এতগুলো চাল এখানে কোথা থেকে আসলো খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তায় সরকারী সিল লাগানো চাল উদ্ধার করা হয়েছে। ১৩ টি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় ওই বাড়িতে কেউ ছিলনা। এ চালগুলো ঈদের বিশেষ ভিজিএফ চাল। আপাতত জব্দ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম