ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

কলম্বিয়া-পানামা সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৩,  3:26 PM

news image

কলম্বিয়া ও পানামা সীমান্তবর্তী ক্যারিবীয়র একটি প্রত্যন্ত অঞ্চলে বুধবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ ভাগ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। পানামার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার পূর্বাঞ্চলীয় পুয়ের্তো ওবালদিয়া শহর উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কোন ধরনের সুনামির সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে। পানামার ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানায়, ভূমিকম্পটি রাজধানী পানামা সিটি ও এর পার্শ্ববর্তী পশ্চিম অঞ্চল এবং ক্যারিবীয়র গুনা ইয়ালা অঞ্চলসহ পানামাজুড়ে অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সীমান্তের উভয় পাশে শক্তিশালী কম্পনের কথা জানায়। -বাসস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম