ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

কলম্বিয়ায় প্রথম বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন গুস্তাভো পেত্রো

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২২,  10:21 AM

news image

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন একসময়ের বিদ্রোহী নেতা ও বর্তমান আইনপ্রণেতা গুস্তাভো পেত্রো। এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। খবর এনবিসি নিউজ'র। রবিবার (১৯ জুন) কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল নেতা ও ধনকুবের রোডলফো হার্নান্দেজের কয়েক দশকের দুর্নীতি ও বৈষম্যের রাজনীতিকে ছুড়ে ফেলেছে জনগণ। কলম্বিয়ার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক তথ্যমতে, নির্বাচনে ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন পেত্রো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পেয়েছেন ৪৭.২৬ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় ধাপের নির্বাচন কলম্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রই বদলে দিতে যাচ্ছে। নির্বাচনে পেত্রোর রানিংমেট ছিলেন কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক ফ্রান্সিয়া মার্কেজ। জয়ের মধ্য দিয়ে কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম