ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

কলম্বিয়ায় ভূমিধসে শিশুসহ নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৩,  11:00 AM

news image

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বুধবার (১৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় কুন্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কুয়েটামে পৌরসভায় স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে। এছাড়া এই এলাকায় নদীর পানির স্তর বৃদ্ধির জেরে সৃষ্ট কাদার স্রোতে বহু বাড়িঘর ভেসে গেছে। বিবিসি বলছে, এই ঘটনায় নিখোঁজ হওয়া অন্তত ১২ জন লোককে খুঁজছেন উদ্ধারকর্মীরা। এছাড়া ভিলাভিসেনসিও শহরের সাথে বোগোটা শহরের সংযোগকারী একটি সেতুও ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু এবং তাদের বয়স ১২, ১০ ও ৬ বছর বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। সংবাদপত্র এল টিমপোর খবরে বলা হয়েছে, নিহত ১২ বছর বয়সী ওই শিশু তার মায়ের সাথে কাদার স্রোতে ভেসে গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম