ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কর ফাঁকির মামলায় নেইমারের বিচার শুরু

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  1:19 PM

news image

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম ফুটবল তারকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। পিএসজিতে আসার আগে ২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। সেই দলবদলের সময় অনিয়ম ও কর ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে নেইমার এবং আরও ৮ জনের বিরুদ্ধে ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস’র করা মামলার বিচার প্রায় এক যুগ পর শুরু হয়েছে। ডিআইএস করা ওই মামলার বিচারে বার্সেলোনার প্রাদেশিক আদালতে হাজিরা দিয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা। মামলার বিবাদীপক্ষে আছেন নেইমারের মা–বাবা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি। বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ। মামলায় বাদীর অভিযোগ,

সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার আসল অঙ্কটা প্রকাশ করা হয়নি। ফলে স্বত্ব অনুযায়ী ৪০ শতাংশের যে টাকাটা পাওয়ার কথা ছিল ডিআইএস এর, তার অর্থ পায়নি ডিআইএস। কারণ, নেইমারের ট্রান্সফারের সঠিক অর্থমূল্য কখনোই প্রকাশ করা হয়নি। তবে পিএসজি তারকা নেইমার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। এজন্য ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিলও করেছিলেন তিনি। তবে তখন আপিলে তিনি হেরে যান। তারপর এই বিচারের প্রক্রিয়া শুরু করা হয়। এদিকে ২১ কিংবা ২৮ অক্টোবর সাক্ষ্য দিতে কাঠগড়ায় দাঁড়ানোর কথা থাকলেও নেইমারের ক্লাব ফুটবলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে আদালত তার সাক্ষ্য দেওয়ার দিন এগিয়ে আনেন। এদিন মা–বাবাকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দেন নেইমার। প্রায় আড়াই ঘণ্টা আদালতে অবস্থানের পর তাকে আদালত থেকে বের হওয়ার অনুমতি দেন বিচারক। নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে। মামলায় বিবাদীপক্ষ সব অভিযোগ অস্বীকার করলেও গত বৃহস্পতিবারই সংবাদ সম্মেলনে আইনজীবীর মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করে ডিআইএস। প্রতিষ্ঠানটির হয়ে মামলায় অংশ নেওয়া আইনজীবী পাওলো নাসা বলেছেন, নেইমার এবং তার মা–বাবা, বার্সেলোনা ও সান্তোসের বোর্ড পরিচালকেরা মিলে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই দলবদলের (সান্তোস থেকে বার্সা) আসল অঙ্ক ছিল ৮ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু অফিশিয়ালি মাত্র ১ কোটি ৭০ লাখ দেখানো হয়। এজন্য নেইমারের দুই বছর কারাবাসের পাশাপাশি এক কোটি ইউরো জরিমানার আবেদন করা হয়। আর বার্সার সে সময়ের সভাপতি রসেলের পাঁচ বছরের দণ্ড এবং কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার দাবিও করা হয়েছে। নেইমার বার্সায় যোগ দেওয়ার সময় বার্সা জানিয়েছিল, এই দলবদলের মূল্য ৫ কোটি ৭১ লাখ ইউরো। এর মধ্যে ৪০ লাখ ইউরো নেইমারের পরিবারকে দেওয়া হয়েছে। সান্তোসকে দেওয়া ১ কোটি ৭১ লাখ ইউরোর মধ্য থেকে ৪০ শতাংশ অর্থের ভাগ পায় ডিআইএস। প্রসঙ্গত, ফরাসি লিগ আঁতে ২১ অক্টোবর অ্যাজাক্সিও’র বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২৫ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার মুখোমুখি হবে তারা। দুটি ম্যাচেই খেলবেন নেইমার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম