ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কর্মী ছাঁটাইয়ের জেরে পানামায় ‘জরুরি অবস্থা’ জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৫,  6:01 PM

news image

পানামায় টানা ধর্মঘটের কারণে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয় কলা রপ্তানিকারক মার্কিন জায়ান্ট চিকিটা ব্র্যান্ডস। এর জেরে মঙ্গলবার বোকাস দেল টোরো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। এক মাস আগে কংগ্রেস কর্তৃক অনুমোদিত পেনশন সংস্কারের প্রতিবাদে প্রদেশটির শ্রমিকরা ধর্মঘট শুরু করে। তারা সড়ক অবরোধ করেন এবং বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেন। একই দাবিতে এক মাস ধরে ধর্মঘট পালন করছেন নির্মাণ শ্রমিকরাও। ‘জরুরি অবস্থা’ ঘোষণার ফলে সরকার প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত অর্থনৈতিক বা সামাজিক সংকট মোকাবেলায় সক্ষম হয়েছে। পর্যটন ও কলা উৎপাদনের ওপর নির্ভরশীল বোকাস দেল তোরো অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। চিকিটা শুরুতে ৭ হাজারের বেশি কর্মীকে নিয়োগ দিয়েছিল। গত সপ্তাহে তাদের মধ্যে প্রায় ৫ হাজার কর্মীকে ‘অনায্যভাবে কাজে অনুপস্থিত থাকার’ অভিযোগে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। কোম্পানির দাবি, চলমান ধর্মঘটের কারণে তাদের ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের লোকসান হয়েছে এবং কলা উৎপাদনেও অপূরণীয় ক্ষতি হয়েছে।  গত শুক্রবার সতর্ক করে দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, ধর্মঘট অব্যাহত থাকলে আরো অনেককে চাকরি হারাতে হতে পারে।  সূত্র : এএফপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম