ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

কর্মস্থলে ফিরছেন মানুষ, দুই নৌরুটে উপচে পড়া ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৫,  11:38 AM

news image

ঈদের টানা ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) খুলছে সরকারি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। তাই দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৫ এপ্রিল) ভোল থেকেই লঞ্চে ও ফেরিতে যাত্রী ও যানবাহন কানায় কানায় পূর্ণ হয়ে নৌপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা। তবে, যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তিতে নদী পার হচ্ছেন বলে জানান যাত্রীরা। জানা যায়, দীর্ঘ ছুটির পর রোববার  কর্ম দিবস, তাই কর্মে যোগ দিতে, রাজধানীমুখী মানুষের ভিড় লঞ্চে ও ফেরিতে। ঘাট ও মহাসড়কে কোনো যানজট না থাকায়, আবহাওয়ার মনোরম পরিবেশে যাত্রা স্বস্তির হচ্ছে বলে জানান যাত্রীরা। মোশাররফ হোসেন নামের আরেক যাত্রী বলেন, আজ ভোর থেকেই যাত্রীদের অনেক ভিড়। বাসগুলোর বেশির ভাগই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও যাচ্ছে অনেকে। বেলা সাড়ে ১২টার দিকে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকবর হোসেন বলেন, ‘দীর্ঘ ছুটি শেষে কর্মমুখী মানুষ ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে।’ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ২২টি ফেরি ৩৩টি লঞ্চ ৬৩ স্পিডবোট চলাচল করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম