ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

কর্মসূচিতে হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  6:11 PM

news image

বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলি ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর মধ্যে তাবিথ আউয়ালকে হাসপাতালে ভর্তি করানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম