ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে সরকার: আসিফ মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৪,  2:06 PM

news image

বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, ‘নাম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু কর্মসংস্থানের কোনো কিছু নেই। আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি।’ শ্রমিকদের শ্রমবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম