ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

কর্মবিরতিতে রাবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

#

২১ সেপ্টেম্বর, ২০২৫,  11:40 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলা আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন। এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং অধ্যাপক আব্দুল আলিম এই কর্মসূচির ঘোষণা দেন। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, জুবেরী ভবনে উপ-উপাচার্যসহ সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একদিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। আন্দোলনের সূত্রপাত হয় শনিবার দুপুরে, যখন আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম