ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৫,  11:05 AM

news image

নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। সে প্রেক্ষিতে নির্বাচন ভবনে কর্মরত সবার তথ্যগুলো প্রয়োজন। এই অবস্থায়, নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্য ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ বা দপ্তরভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম