ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

কর্মকর্তাদের সঙ্গে নতুন ইসির মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  3:41 PM

news image

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়। এতে নতুন চার কমিশনার, কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এর আগে প্রথম কর্মদিবসে দায়িত্ব পালনে যথা সময়ে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এরপর পর্যায়ক্রমে আসেন অপর চার কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার। সিইসির সঙ্গে দেখা করেন কমিশন সচিব শফিউল আজিম। এ সময় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। শপথ গ্রহণের পর ইসির এটিই প্রথম মতবিনিময় সভা। এর আগে গতকাল নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ শেষে বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম