ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

কর্ণফুলীতে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  2:00 PM

news image

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরতে নেমে নৌকা উল্টে দুই জেলে নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলীর এভারগ্রীন ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই জেলের নাম তপন দাশ ও সমীর দাশ।

  নন্দনকানন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী জানান, ভোরে ভাটার টানে ঘাটের পন্টুনের সাথে ধাক্কা লেগে উল্টে যায় জেলেদের নৌকা। এসময় নৌকায় থাকা তিনজনের মধ্যে সজীব দাশ সাঁতরে তীরে উঠতে পারলেও তপন দাশ ও সমীর দাশ পানিতে তলিয়ে যান।  পরে অন্য জেলেরা খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। নিখোঁজ দুইজনের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম