ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

করোনা: ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু জাপানে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:21 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬১৯ জন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৪০ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮২ হাজার ৩৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ হাজার ৮৩৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম