ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, গুরুত্ব পাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  10:18 AM

news image

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪ লাখের নিচে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৪৫ হাজার ৫ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬৯৭ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম