ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

করোনা সংক্রমণের হারে শীর্ষে রাজশাহী

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  9:13 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাসপাতালটিতে করোনা সংক্রমণের হারে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরো দুজন। শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে রবিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে এ দুজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করে নারী ও পুরুষ ছিলেন। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই চিকিৎসাধীন ছিলেন করোনা উপসর্গ নিয়ে।

তাদের একজনের বাড়ি রাজশাহীতে, অপরজন নওগাঁ জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে ইউনিটটিতে মোট রোগীর সংখ্যা ৬০। এরমধ্যে ৩৪ জন করোনা পজিটিভ রোগী। এদিকে সর্বশেষ একদিনে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৫৮ টি নমুনা। এরমধ্যে ২৬৮ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীর ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ২২৫ জনের ফলাফল। যা শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ। এদিন এটিই জেলাভিত্তিক সর্বোচ্চ সংক্রমণের হার। রামেক হাসপাতালের পরিচালজ ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম