ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

করোনা মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছেন: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৩,  3:43 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটা সময় ছিল বিজ্ঞান প্রযুক্তি থেকে আমরা অনেক দূরে সরে গিয়ে ছিলাম। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ১২টি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় করবে। আজ দেশে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় যেন কংক্রিটের বিল্ডিংয়ে সীমাবদ্ধ না থাকে। শনিবার (২০ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামছুল আলম।

ডা. দীপু মনি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছেন। আজকে আমার স্বপ্নপূরণ হয়েছে। তিনটি বিভাগে অনেক স্বপ্ন নিয়ে ৯০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বঙ্গবন্ধু কন্যা একটা জ্ঞান ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে। তিনি আরও বলেন, আমরা আমাদের নতুন শিক্ষাক্রম চালু করেছি। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতার মনোভাব তৈরি হচ্ছে। আমাদের প্রাচীন শিক্ষা পদ্ধতিগুলো ফিরিয়ে আনতে হবে। পৃথিবী খুব-দ্রুত পাল্টাচ্ছে। নতুন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে তৈরি করতে হবে। এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাসিম আখতারে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শিক্ষাবিদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম