ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

করোনা টিকার ৪র্থ ডোজ দেয়ার সুপারিশ

#

স্বাস্থ্য ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  10:48 AM

news image

করোনার টিকার চতুর্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা। তিনি জানান, সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের চতুর্থ ডোজ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক শূন্য ছয় শতাংশ।  ২০২১ সালে দেশে শুরু হয় করোনা টিকা দেয়ার কার্যক্রম। গত বছরের শেষে দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয় ইসরায়েল। ভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেওয়া সিদ্ধান্ত নেয় দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম