ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাবনূর

#

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১,  4:37 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়া থেকে এ তথ্য জানিয়েছেন নায়িকার বোন ঝুমুর। ঝুমুর বলেন, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল শাবনূর আপুর। পরে তার নমুনা টেস্ট করানো হয়। করোনা পজিটিভ আসে। এরমধ্যে বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শাবনূরের ফেসবুক পেজে হাসপাতালের বেডে চিকিৎসারত তার একটি ছবি পোস্ট করে লেখা হয়,

‘আমি কভিড-১৯ পজিটিভ। সবাই আমার জন্য দোয়া করবেন, দ্রুত যেন সুস্থ হয়ে উঠি। ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসেন তিনি। গত ১৪ ডিসেম্বর ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনটির আগে দেশে আসার কথা থাকলেও পরে আর আসা হয়নি। নব্বই দশক থেকে ঢাকাই ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন এ তারকা। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম