ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব

করোনা আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত আরও এক নারী ক্রিকেটার

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  2:40 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপ বাছাই পর্ব খেলে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী দলের আরও এক ক্রিকেটার। প্রথমে দুজন শনাক্ত হয়। দুজনেই আক্রান্ত হন কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে। মঙ্গলবার বাংলাদেশ নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, আগের দুজন ওমিক্রনে আক্রান্ত হলেও এবার পজিটিভ হওয়া ক্রিকেটার ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে তৌহীদ বলেছেন, “প্রথমে যে দুজন আক্রান্ত হয় তার দুই বা তিন দিন পর আরেক সদস্যের কোভিড শনাক্ত হয়। যদিও সে ওমিক্রন নয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।” তিনি আরও বলেছেন, “কোভিড আক্রান্ত হওয়া দলের তিন সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও তাদের অবস্থা শারীরিক স্বাভাবিক রয়েছে। তাদের হাসপাতালে রাখার কারণ, বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিসহ রাষ্ট্রীয় অতিথিরা উঠবেন বলে তিন সদস্যকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। আর যাদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে তাদের বিসিবি একাডেমিতে রাখা হয়েছে।” আফ্রিকা মহাদেশে কোভিডের নতুন ধরণ ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বকাপ বাছাইয়ের মাঝপথে দেশে ফিরে বাংলাদেশ দল। গত ১ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই একটি হোটেলে আইসোলেশনে রাখা হয় গোটা দলকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম