ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:15 AM

news image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি। মারা যাওয়াদের বেশিরভাগই বয়স্ক ও টিকা নেওয়া ছিল না। বিবিসির খবরে বলা হয়েছে, আর ২০২০ সালের চেয়ে ২০২১ সালেই বেশি মার্কিনির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্রে আবারও আশঙ্কাজনক হারে মৃত্যু বাড়ছে।

শেষ ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে মাত্র ১১ সপ্তাহে; গত শীত মৌসুমের পর এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু হয়নি।   মহামারী বিশেষজ্ঞ ড. কেরি অ্যালথফ বলছেন, মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যতদিন না ওই পর্যায়ে পৌঁছায়, যেখানে এই ভাইরাসকে শরীর প্রতিরোধ করতে পারে, ততদিন আমরা অসুস্থতার এই স্রোত দেখতে থাকবো। এটা খুবই সহজ একটা বিষয়। যুক্তরাষ্ট্রে ফাইজার দিয়ে করোনার টিকা দেওয়া শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের এপ্রিলে মডার্ন ও সিঙ্গেল ডোজের জনসনের টিকা অনুমোদন পায় যুক্তরাষ্ট্রে।  আবার অন্যান্য দেশেও মৃতের সংখ্যা থেকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের পর সবেচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ব্রাজিলে এ পর্যন্ত ৬ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর তারপর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, প্রায় পৌনে ৫ লাখ।  উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২৬১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৮৯৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ২০৭ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম