ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম কুমিল্লায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মুদি দোকানি আটক ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৮ লাখ ১১ হাজার

#

স্বাস্থ্য ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  4:34 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জন। একই সঙ্গে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ এক হাজার ৪১৪ জনে। দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা ফ্রান্সে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯০ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৮ জন। এ নিয়ে ফ্রান্সে মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৩০০ জনে। এদের মধ্যে এক লাখ ৬৫ হাজার ১৬৩ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫০ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।  উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম