ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

করোনায় বিশ্বে একদিনে ১,৯৪৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  10:22 AM

news image

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এক হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫১ হাজার ৫০০ জনের। নতুন করে ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৫৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় একদিনে মারা গেছেন ৩৩৫ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ২৪ হাজার ৯২৯ জনের এবং মারা গেছেন ২১৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম