ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  12:15 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল (বৃহস্পতিবার) ৪ জনের মৃত্যু এবং ২ হাজার ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৮৯টি নমুনা। এরমধ্যে ১ হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। তাদের তিনজন পুরুষ ও দুজন নারী। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৫৪ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম