ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

করোনায় একদিনে বিশ্বে আরও ২ হাজার মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  10:01 AM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এপর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৫ হাজার ৫৬৯ জনে। একই সময়ে বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ১০৫ জন। এতে করে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত সংখ্যা ৪৯ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৩২৬ জন। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৫ হাজার ৫২৩ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৫৩৯ জন।  বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১২ এপ্রিল) এ তথ্য জানা গেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায় ২৫৮ জনের। দেশটিতে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জনের।  এরপরই রয়েছে রাশিয়া। ২৪৮ জনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। একই সময়ে রাশিয়াতে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫৫ জন।জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৬৩৯ জন শনাক্ত হলেও মৃত্যু শূন্য ছিল দেশটি। জর্মানিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১১ জনের। এছাড়া গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও থাইল্যান্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম