ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  12:03 PM

news image

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত বুধবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম। সোমবার (৩১ জানুয়ারি) সকালে মাহমুদ ইবনে কাসেম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,

‘স্যার (মন্ত্রিপরিষদ সচিব) করোনা আক্রান্ত হয়েছে বাসায় রয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে ভালো আছেন। গত বুধবার স্যারের করোনা শনাক্ত হয়।’ মন্ত্রিপরিষদ বিভাগের আরও অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ৬০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম