ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  11:13 AM

news image

অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেকে আলাদা করুন এবং করোনা পরীক্ষা করান।’ দিল্লিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে।

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। সংক্রমণের পরিস্থিতি দেখে রোববারই কেজরীবাল দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন। মঙ্গলবার রাজধানীর কোভিড পরিস্থিতি নিয়ে বিপর্যয় মোকাবিলা কমিটি একটি পর্যালোচনা বৈঠক করবে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ৬.৪৬ শতাংশ। যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে দিল্লিতে হলুদ সতর্কতা বহাল রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম