ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম

করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  11:09 AM

news image

সাইপ্রাসে মহামারি করোনাভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এটি ভাইরাসটির সবচেয়ে বেশি সংক্রমিত ধরন ওমিক্রন ও ডেল্টার সমন্বিত মিশ্রণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ কারণে এটির নাম ডেল্টাক্রন রাখা হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি ও সিএনবিসি। প্রতিবেদনে বলা হয়েছে,

তথ্যটি জানিয়েছেন সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার ভাইরোলজির ল্যাবরেটরির প্রধান লিওন্ডিওস কোস্ট্রিকিস। গত ৯ জানুয়ারি সিগমা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ওমিক্রন এবং ডেল্টার সহ-সংক্রমণ রয়েছে। আমরা এই স্ট্রেনটি খুঁজে পেয়েছি যা এই দুটির সংমিশ্রণ। কোস্ট্রিকিস এবং তার দল এমন ২৫ জন রোগী শনাক্ত করেছে, যাদের শরীরে ডেল্টাক্রন পাওয়া গেছে। পরিসংখ্যানগত বিশ্লেষণ দেখায় যে, করোনার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সম্মিলিত সংক্রমণের আপেক্ষিক ফ্রিকোয়েন্সি হাসপাতালে ভর্তি নন, এমন রোগীদের তুলনায় বেশি। ডেল্টাক্রনে আক্রান্ত ওই ২৫ জনকে গত ৭ জানুয়ারি জিআইএসএআইডিতে পাঠানো হয়েছে। জিআইএসএআইডি হলো আন্তর্জাতিক ডাটাবেস। যারা ভাইরাসের পরিবর্তন রেকর্ড করে। লিওন্ডিওস কোস্ট্রিকিস বলেন, এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা ভবিষ্যতে দেখতে পাব, এটি আরও রোগগত বা আরও সংক্রামক কি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম