ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নভেম্বরের পর বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  5:29 PM

news image

বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেবার কার্যক্রম। নভেম্বরর পর আর দেয়া হবে না এই টিকা। কারণ ওই সময়ে শেষ হবে টিকার মেয়াদ। তবে চলমান থাকবে বুস্টার ডোজ কার্যক্রম। স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না। মঙ্গলবার (২৬ জুলাই) এই তথ্য জানিয়েছেন করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক। তিনি আরও জানান, আগামী মাসে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দান কার্যক্রম। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে জনসংখ্যার ৭৬ শতাংশ করোনার টিকার প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। আর ২৩ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ। করোনা সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের জুনের মধ্যে কোনো দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনার কথা বলেছিল। জুন মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে বুস্টার ডোজের জন্য ক্যাম্পেইন করা হলেও তেমন সারা মেলেনি। বুস্টার ডোজ নেবারে ক্ষেত্রে এগিয়ে আছে বাগেরহাট আর নড়াইল জেলা। তবে পিছিয়ে আছে ভোলা জেলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম