ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে শিগগিরই: স্বাস্থ্য অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  12:53 PM

news image

করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের প্রথমে চতুর্থ ডোজ দিতে বলা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক শূন্য ছয় শতাংশ। এর আগে ২০২১ সালে দেশে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। গত বছরের শেষের দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয় ইসরায়েল। ভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেওয়া সিদ্ধান্ত নেয় দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম