ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

করোনায় চীনে এক মাসে ৬০ হাজার মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৩,  11:02 AM

news image

চীনে জিরো কোভিড নীতি বন্ধ করে দেয়ার পর মৃত্যুর সংখ্যা ব্যাপকহারে বেড়ে গেছে। করোনা এবং করোনা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে এক মাসে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে ৫৯ হাজার ৯৩৮ জন মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, চীনের বিরুদ্ধে অভিযোগ, দেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে ব্যাপক প্রাণহানির প্রমাণ থাকলেও দেশটি সবসময়ই তথ্য গোপন করে মৃতের সংখ্যা কমিয়ে দিয়েছে। জিরো কোভিড নীতি বাতিলের পর এই প্রথম চীন এত বিপুল পরিমাণ প্রাণহানির কথা জানাল। চীনা কর্মকর্তারা জানিয়েছে, মারা যাওয়াদের অধিকাংশেরই বয়স ৮০ বছর বা তার বেশি।

তারা আগে থেকেই নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। তারা আরও জানিয়েছেন, মারা যাওয়া ৫৯ হাজার ৯৩৮ জনের মধ্যে ৫ হাজার ৫০৩ জন মারা গেছেন ফুসফুসজনিত সমস্যার কারণে। বাকি ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন ভাইরাসের কারণে সৃষ্ট নানা ধরনের জটিলতায়। ২০২০ সালের শুরুতেই চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীনের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি সংস্থা চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (চায়না সিডিসি) করোনা তথা কোভিড-১৯ কে ‘বি’ ক্যাটাগরির সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করে। করোনা মহামারির মোকাবিলার ক্ষেত্রে বিতর্কিত ‘জিরো কোভিড’ নীতি ঘোষণা করে বেইজিং এবং স্থানীয় সরকার ও প্রশাসনের জন্য সেই নীতি মেনে চলার ব্যাপারে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। প্রায় তিন বছর ধরে লকডাউন, কোয়ারেন্টাইনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। গত বছরের শেষ দিকে এসব বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেশটির জনগণ। নজিরবিহীন বিক্ষোভ ও প্রতিবাদের মুখে গত বছরের ৭ ডিসেম্বর সেই ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসে শি জিনপিং প্রশাসন। এরপর দেশটিতে আবারও ভাইরাসটির ব্যাপক প্রকোপ শুরু হয়। প্রকোপ বাড়তে থাকায় দেশটির বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম