ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

করোনামুক্ত হলেন প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  3:29 PM

news image

করোনামুক্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি। করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন প্রধান বিচারপতি। এর আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

হাসপাতালটির ভিআইপি কেবিনে সস্ত্রীক চিকিৎসা নেন প্রধান বিচারপতি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়লে এই ভাইরাসে আক্রান্ত হন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। অধস্তন আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৫ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে গত ১৯ জানুয়ারি থেকে উচ্চ আদালতের বিচারকাজ ভার্চ্যুয়ালি চলছে। নিম্ন আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে ও ভার্চ্যুয়ালি দুই ভাবেই চলছে।  নতুন বছরের শুরু থেকেই দেশে ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষত ১ সপ্তাহ ধরে সংক্রমণ বেড়েই চলেছে। গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করেছে সরকার, যা এখনও চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম