ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

করোনাভাইরাস: বিশ্বজুড়ে আরও কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২২,  10:22 AM

news image

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় সাড়ে ৯শ’। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনে। একই সময়ের মধ্যে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৯১ হাজারের বেশি। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জনে। রোববার (৮ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।  গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১০২ জন।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ৯১৪ জন মারা গেছেন। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে  আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫০০ জন। করোনায় দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ২২ হাজার ২১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৮২৮ জনের। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৪৩ জন এবং মারা গেছেন ৮৭ জন। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৭০৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৪ হাজার ৫২৫ জন মারা গেছেন। ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬২২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ১৭৯ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম