ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

করোনাভাইরাস: গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ৯ হাজার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  9:28 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯ হাজার ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ১৩৬ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ লাখ ৮৩ হাজার ৭১৭ এবং ৩৩ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৮৯৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। গত একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৯৭৮ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখ ৩ হাজার ৮৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় রাশিয়াতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬৯৮ জনের। আর শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৮৯৯ জন। ভারতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন। আর যুক্তরাষ্ট্রে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৪১৪ এবং ২ হাজার ৪৮৫ জন।  গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে শতক অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, কানাডা, পেরু ও ভিয়েতনাম। এছাড়া আক্রান্তের দিক দিয়ে অর্ধ লক্ষাধিকের অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, পেরু, পর্তুগাল ও অস্ট্রেলিয়া। 

  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম