ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬০২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২১,  4:21 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হজাার ৬০২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬ হাজার ১৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৮৩ জন। শনিবার (১১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯৯১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন। জার্মানিতে আক্রান্ত ৫৮ হাজার ৯৬৯ এবং মৃত্যু ৪৯৬, যুক্তরাজ্যে আক্রান্ত ৫৮ হাজার ১৯৪ এবং মৃত্যু ১২০, রাশিয়ায় আক্রান্ত ৩০ হাজার ৮৭৩ এবং মৃত্যু ১ হজার ১৭৬, পোল্যান্ডে আক্রান্ত ২৪ হাজার ৯৯১ এবং মৃত্যু ৫৭১, ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৭ এবং মৃত্যু ১১৮, দক্ষিণ আফ্রিকা আক্রান্ত ১৯ হাজার ১৭ এবং মৃত্যু ২০ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম