ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

করোনায় রেকর্ড মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  9:05 PM

news image

অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ায় মারা যাওয়া ৭৪ জনের সবাই জনবহুল তিন প্রদেশের বাসিন্দা। সোমবার নিউ সাউথ ওয়েলসে ৩৬ জন, ভিক্টোরিয়ায় ২২ জন এবং কুইন্সল্যান্ডে ১৬ জনের করোনায় মৃত্যু হয়। এর আগে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৫৯ জন করোনায় মারা যান। অস্ট্রেলিয়ায় হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা বেড়ে গেছে। সোমবার দেশটিতে একদিনে ৫৩ হাজার ২৯৯ জন করোনায় আক্রান্তের কথা জানানো হয়।

দেশটির দ্বিতীয় বৃহত্তম প্রদেশ ভিক্টোরিয়ায় রোগীর চাপ এবং কর্মী সংকটে প্রাদেশিক রাজধানী মেলবোর্নসহ বেশ কয়েকটি এলাকার হাসপাতালগুলোতে আগামীকাল বুধবার দুপুর থেকে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় চিকিৎসা খাতের প্রায় পাঁচ হাজার কর্মী দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতিতে রয়েছেন। তাঁদের কেউ করোনায় আক্রান্ত, আবার অনেকেই করোনা রোগীর সংস্পর্শে ছিলেন। এই প্রথম একযোগে একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হলো। তবে নিউ সাউথ ওয়েলস প্রদেশের সরকার ফের লকডাউনে ফিরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গত অক্টোবরে ১০৮ দিনের লকডাউন শেষে স্বাভাবিক জীবনে ফেরে সিডনির বাসিন্দারা। দুই কোটি ৬০ লাখ মানুষের দেশ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত দুই হাজার ৭০০ জনের বেশি মানুষ করোনায় মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম