ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

করোনায় দেশে আজও বেড়েছে শনক্তের সংখ্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  4:38 PM

news image

করোনাভাইরাসে দেশে দিনদিন শনাক্ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১৭ জন বেশি। এর আগে গত সোমবার ৬৭৪ জন এবং মঙ্গলবার ৭৭৫ জন রোগী শনাক্ত হয়েছিলো। বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা।

এরমধ্যে তিন জনের মৃত্যু এবং ৮৯২ জন রোগী শনাক্ত হয়। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। দেশে এখন পযন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯০ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। নতুন মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় দুইজন ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম