ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা শাবনাজ

#

বিনোদন প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  4:42 PM

news image

ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা করা হলে তার দেহে কোভিড-১৯ ধরা পড়ে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাঈম। তাদের উভয়ের নাম দিয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ খবরটি জানিয়ে দেওয়া হয় সবাইকে। রবিবার ফেসবুক পোস্টে নাঈম লিখেছেন, ‘শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায়ই সবার থেকে আলাদা আছে।’নাঈম আরও জানান,

‘গতকালকে (২২ জানুয়ারি) শাবনাজের জ্বর ছিল। তাই তখনই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।’উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমা দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর নব্বই দশকের জনপ্রিয় জুটি হয়ে ওঠেন নাঈম-শাবনাজ। বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম ও বিয়ে। দুই কন্যা নিয়ে তাদের সুখের সংসার৷ অভিনয় থেকে আছেন দূরে। বেশিরভাগ সময় থাকেন টাঙ্গাইলেই৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম