ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

করিমন নেছা হত্যা: মৃত্যুদণ্ডের আসামি হাইকোর্টে খালাস

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  3:44 PM

news image

গাজীপুরে প্রায় দুই যুগ আগে করিমন নেছা হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ওরফে কালু মিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১২ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। মামলার বিবরণ থেকে জানা গেছে, করিমন নেছার সঙ্গে একই এলাকার চাঁন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর গাজীপুর সিটি করপোরেশনের চাঁনপাড়া এলাকার আবুল কালাম ওরফে কালু মিয়ার সঙ্গে করিমন নেছার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে কালু মিয়ার চাপে করিমন ও চান মিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাই সফিজ উদ্দিনের বাড়িতে বসবাস করতেন করিমন। ১৯৯৯ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় বোন রহিমন নেছার বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হন করিমন। ২৫ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে কালু মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন ভাই সফিজ উদ্দিন। পুলিশ কালু মিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২১ জানুয়ারি গাজীপুর জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া কালু মিয়াকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি মামলার অন্য আসামি- নাজিম উদ্দিন, জালাল উদ্দিন এবং ফজলুল হককে খালাস দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এসময় আসামি এর বিরুদ্ধে আপিল করলে আজ আদালত এই রায় দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম