ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

করাচির পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:27 AM

news image

পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন জঙ্গি। বাকি চারজন পুলিশ ও রেঞ্জার্স সদস্য। এতে অনন্ত আহত হয়েছেন ১৮ জন। খবর জিও নিউজের। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে করাচির শারিয়া ফয়সাল এলাকায় পুলিশ প্রধানের কার্যালয়ে এই হামলা চালায় বন্দুকধারীরা। এরপর প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি জঙ্গিমুক্ত ঘোষণা করে পুলিশ ও রেঞ্জারস সদস্যরা। নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর বিবিসি। গণমাধ্যমের সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। এছাড়া দুইজন গুলিতে নিহত হয়েছেন। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। প্রায় চার ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না। পুলিশপ্রধানের কার্যালয়ের আশপাশে বেশ কয়েকটি ভবন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা থাকতেন।  নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করেছিল। এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, শুধু শোকপ্রকাশ নয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম