ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৩,  4:58 PM

news image

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে। এর ফলে কোনো ব্যক্তির বার্ষিক আয় সাড়ে ৩ লাখ টাকার বেশি না হলে কর দিতে হবে না। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। ওই অর্থবছরে করমুক্ত আয়সীমা ছিল ৩ লাখ টাকা। এবার ব্যবসায়ীদের প্রস্তাব ছিল ৪ লাখ টাকা করার এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২৩-২৪ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত। পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ এবং এর চেয়ে বেশি আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে। তবে বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের ব্যক্তির জন্য সাড়ে ৪ লাখ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা, তৃতীয় লিঙ্গ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম