ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা বাসের অগ্রিম টিকিটের জন্য গাবতলীতে উপচেপড়া ভিড় এক মাসের জন‍্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বুধবার, দেশে কখন কোথায় দেখা যাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

করতোয়া নদীতে নৌকাডুবি : ঘটনা তদন্তে কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  9:40 PM

news image

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় নারী-শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তবে তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। মরদেহ শনাক্তসহ যে কোনো প্রয়োজনে ০১৭০৮-৩৯৭৭১৮ ও ০১৭১৯-৩৪৭১৭৩ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিহত সদস্যের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানান, ডুবে যাওয়া নৌকাতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিল। শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। এ সময় ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদেরকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও জানান, এ ঘটনার পর জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম