ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

কমানো হলো হজ প্যাকেজের মূল্য

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  6:51 PM

news image

মহামারী করোনা ভাইরাসের কারণে গত তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন। তবে এবার ঐ রকম পরিস্থিতি না থাকায় থাকছে না কোনো বাধা ও নিয়ম-কানুন। গত বছরের তুলনায় এবার কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্যও। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছেও  বলে জানান আল মাদ্দাহ। তিনি জানান, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের ৭২ ঘন্টার মধ্যে ২০ শতাংশ অর্থ পরিশোধ করে জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ পরিশোধ করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে আর বাকি ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ তারিখের মধ্যে। প্রতি বছর সৌদি আরবে  ২৫ লাখ মানুষ হজ পালন করলেও গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিল। করোনা মহামারীর কারণে ২০২১ সালে শুধু মাত্র সৌদির ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছিল আর ২০২০ সালে মাত্র কয়েক হাজার মানুষ হজ পালন করেছিলেন। সূত্র : গালফ নিউজ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম