ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬,  5:36 PM

news image

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে পা কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিণ খান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভুঁইয়া। নিহতের মেয়ের জামাই সাইফুল জানিয়েছেন, তার শ্বশুর শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে, সকালে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চরে কমলাপুর আসেন। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ গিয়ে, সেখান থেকে মুন্সিগঞ্জ যাবে। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম