ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  1:53 PM

news image

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে তার প্রেমিক সুজন জড়িত এবং প্রেমের সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত নারীর নাম শ্যামলী এবং তার বাড়ি নাটোর জেলায়। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তারা প্রেমের সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন। তিনি বলেন, প্রেমের সম্পর্কের অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুজনকে আটক করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রাত ১১টার দিকে তারা খবর পান যে, রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম